ডলারের নতুন দরে সৌদি আরব থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কিনছে সরকার। প্রতি ডলার ৯৪ টাকা হিসেবে এই পরিমাণ সার কিনতে ব্যয় হবে ১৫৮ কোটি টাকা। এবারই প্রথমবারের মতো ডলার এই দরে বিদেশ থেকে ইউরিয়া সার আমদানি করা হচ্ছে। এর আগে টাকার বিপরীতে প্রতি ডলার ৮৪ টাকা থেকে ৮৬ টাকা দরে বাইরে থেকে সার আমদানি করা হতো।